উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর উত্তরা-উত্তর স্টেশনে মেট্রোরেলের লাইনে এক কিশোর নেমে পড়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সোমবার দুপুরে ঘটা এই ঘটনায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত ছিল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী ওই কিশোর দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে লাইনে নেমে পড়ে। সাধারণ রেললাইন ভেবে টঙ্গীর দিকে যাওয়ার উদ্দেশ্যে সে লাইনে উঠেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিষয়টি নজরে আসার পর মেট্রোরেলের নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। কিশোরটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।