উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি সপ্তাহেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই নির্বাচনের জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও চলছে। পূজা ও পরীক্ষা ইত্যাদি বিষয় বিবেচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ২২ আগস্ট সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। আইন অনুযায়ী আসনটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।