উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে র্যাব। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারনামীয় আট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১০ ও র্যাব-৪ পৃথক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।