উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামী পাঁচদিন পর থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আপাতত দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে কোনো কোনো দিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।