উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার বায়ুমান সূচক ছিল ১৪৪। এই স্কোরটি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এবারের তালিকায় ১৯৩ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। ১৭২ স্কোর নিয়ে ভারতের রাজধানী নয়া দিল্লি দ্বিতীয় এবং ১৭১ স্কোর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া কঙ্গোর রাজধানী কিনশাসা ১৫৫ স্কোর নিয়ে চতুর্থ এবং পাকিস্তানের লাহোর ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ থাকলে ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি ধরা হয়। এছাড়া সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ু দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।