উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির উপপুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার এন্ড ফোর্স বিভাগের উপপুলিশ কমিশনার এবং উপপুলিশ কমিশনার (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন শাখা থেকে এসংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।