উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশী ও বিদেশী পর্যটন ব্যবসায়ীদের অংশগ্রহণে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেটসহ সরকারি কর্মকর্তা, পর্যটন শিল্পের প্রতিনিধি এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া) আয়োজিত এই মেলায় দেশ-বিদেশের ট্যুর অপারেটর, ট্রাভেল অ্যাজেন্সি, এয়ারলাইনস, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি ও পর্যটন সংস্থাসহ প্রায় ১০০টি প্রতিষ্ঠান এবং ৬০ জন বাণিজ্যিক ক্রেতা অংশ নিচ্ছেন। তিন দিনের এই আয়োজনে প্রায় ১৫ হাজার দর্শনার্থী আসবেন বলে আশা করছেন আয়োজকরা। উদ্বোধনের দিনই বিভিন্ন স্টল ঘুরে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে এবং তারা ট্যুর প্যাকেজ, বিমানের ভাড়া ও ভিসা সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন।
বোটোয়া’র সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, আমরা বাংলাদেশ ট্রাভেল মার্টকে কেবল একটি প্রদর্শনী হিসেবে দেখছি না, এটি আন্তর্জাতিক পর্যটন বাজারের সাথে সরাসরি সংযোগ স্থাপনের বড় প্ল্যাটফর্ম। সংগঠনটির সাধারণ সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ জানান, মেলায় প্রদর্শনীর পাশাপাশি গঠনমূলক ব্যবসায়িক আলোচনা ও বিটুবি বৈঠকের সুযোগ রয়েছে। পর্যটনপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় এ মেলা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।বাসীর তথ্য অনুযায়ী এই মেলা পরিচালিত হচ্ছে।