উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে প্ল্যাটিনাম পার্টনার হিসেবে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অনুমোদন ও সহযোগিতায় আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার আশেনি নায়ের এবং ডিরেক্টর অব সেলস নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এশিয়ান ট্যুরিজম ফেয়ারের পক্ষে পর্যটন বিচিত্রার সম্পাদক ও চেয়ারম্যান মহিউদ্দিন হেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারের মেলায় ৩০০-র অধিক স্টলে দেশ ও বিদেশের পর্যটন প্রতিষ্ঠান এবং সংস্থা অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ছাড়াও পার্টনার দেশ হিসেবে থাইল্যান্ড, ফিলিপাইন ও মালদ্বীপ এতে অংশ নিচ্ছে। এছাড়া ফিচার কান্ট্রি হিসেবে মালয়েশিয়া, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের পর্যটন প্রতিষ্ঠান যুক্ত থাকবে। তিন দিনব্যাপী এই আয়োজনে বিটুবি নেটওয়ার্কিং, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রর ব্যবস্থা থাকবে।