উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ পুলিশের ডিআইজি হিসেবে মো. হুমায়ুন কবীরকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। রোববার ৬ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আদেশে জানানো হয়, পুলিশ হেডকোয়ার্টার্সে যোগদান করা ডিআইজি মো. হুমায়ুন কবীরকে ডিআইজির অ্যাডমিনিস্ট্রেশন পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই অফিস আদেশের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।