উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাসের সুপারিশ করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংশোধিত আকারে সংসদে পাসের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
এছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান ও অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।