উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে। এই কমিটির মূল কার্যপরিধি হবে উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
কাজের সুবিধার্থে কমিটি প্রয়োজনে যেকোনো নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী বৈঠকের আয়োজন করবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।