উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণায় গভীর শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেছেন কোচ হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের ডাগআউটে থাকার সময় মেসিকে আটকানোর নানা কৌশল আঁটলেও, চিরপ্রতিদ্বন্দ্বীর এই বিদায়বেলায় তার শূন্যতা অনুভব করছেন এই পর্তুগিজ কোচ।
ইনস্টাগ্রাম পোস্টে মরিনহো লিখেছেন, চমৎকার ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। মেসির গুরুত্ব বোঝাতে তিনি আরও যোগ করেন, তোমার অনুপস্থিতিতে পরের কোপা আমেরিকা ও পরের বিশ্বকাপ আগের মতো একই রকম থাকবে না।
গত সোমবার ইনস্টাগ্রামে আর্জেন্টিনা জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মেসি। দীর্ঘ চিন্তাভাবনার পর অত্যন্ত কষ্টদায়ক এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিদায়বার্তায় উল্লেখ করেন তিনি।
মেসি জানান, কঠিন সময়গুলোতেও দেশের হয়ে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন। ফুটবলের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করা এবং তাদের মুখে হাসি ফোটানোই ছিল তার মূল লক্ষ্য।