উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন লক্ষ্য করা গেছে। একই সাথে লেনদেনের পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৪৫ কোটি ২৭ লাখ ৬৮ হাজার ৩০৮ টাকায়। আজ রোববার ডিএসইতে ১ লাখ ৭৮ হাজার ১০৩টি ট্রেডের মাধ্যমে ৩৮৯টি কোম্পানির মোট ২০ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ২০টির শেয়ারদর বেড়েছে এবং ৩৪৮টির দর কমেছে। এছাড়া ২১টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১০৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ দশমিক ৪৫ পয়েন্টে নেমে এসেছে।
অন্য দুটি সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২৪ দশমিক ৫৪ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। পাশাপাশি ডিএসইএস শরিয়াহ সূচক ২২ দশমিক ৬৫ পয়েন্ট কমে নেমে এসেছে ১ হাজার ১১৫ দশমিক ৩৬ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা শীর্ষ ১০ কোম্পানি হলো শার্প ইন্ডাস্ট্রিজ, ডোমেক স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, সায়হাম কটন, টেক্সম্যাকো ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, এভয় টেক্সটাইলস, তৌফিকা ফুডস এবং জেনেক্স ইন্স্যুরেন্স।
এদিন শেয়ারদর বৃদ্ধির শীর্ষে অবস্থানকারী ১০ কোম্পানি হলো এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এক্সেল ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এসআইবিএল মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, সাউথইস্ট ব্যাংক এবং এভয় টেক্সটাইলস।
অন্যদিকে, শেয়ারদর হ্রাসের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে আলিফ ম্যানুফ্যাকচারিং, সোনারগাঁও টেক্সটাইল, ডরিন পাওয়ার, সায়হাম টেক্সটাইল, শার্প ইন্ডাস্ট্রিজ, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সিকদার পলিটেক ইন্ডাস্ট্রিজ, আলিফ টেকনোলজিস, মেঘনা পেট্রোলিয়াম এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।