উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকার সাভারের আমিনবাজারে সড়কের ওপর অটোরিকশা রাখা নিয়ে গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের বড়দেশী মদিনা সিটি এলাকায় এসবি কর্মকর্তা আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামকে তাদেরই একটি গেঞ্জি কারখানায় ঢুকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আলতাফ হোসেন এসবির মালিবাগ শাখায় কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে সাভারের আমিনবাজারেই বসবাস করতেন। এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় হত্যা মামলা করেছেন। হামলায় জড়িত মূলহোতা প্রাইভেট কার চালক জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাকি ১১ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, এটি কোনো মব ঘটনার রূপ নয়। পুলিশ সদস্য আলতাফ হোসেন নামাজে যাওয়ার পথে এক রিকশা গ্যারেজের মালিককে মারধর করতে দেখে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তার ওপর চড়াও হয়।