উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্যবসায় উন্নতি ও হালাল উপার্জনের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে। আরবি উচ্চারণ হলো, আল্লাহুম্মা আরঝুকনি রিঝকান হালালান ত্বাইয়িবান ওয়াসিআ। এর অর্থ হলো, হে আল্লাহ! আমাকে হালাল, পবিত্র ও প্রশস্ত রিজিক দান করুন।
এই দোয়ায় উল্লেখিত রিঝকান হালালান অর্থ সম্পূর্ণ বৈধ রিজিক। ত্বায়্যিবান অর্থ পবিত্র ও কল্যাণকর এবং ওয়াসিআ অর্থ প্রশস্ত ও পর্যাপ্ত রিজিক। যেকোনো সময়, বিশেষ করে ফরজ নামাজের পর এবং শেষ রাতে এই দোয়াটি বেশি বেশি পড়া যায়।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়মিত ফজরের নামাজের পরপরই আল্লাহর কাছে হালাল রিজিক কামনা করতেন। এছাড়া তিনি মানুষের উপকারে আসে এমন জ্ঞান এবং নিজের আমল কবুল হওয়ার জন্যও প্রার্থনা করতেন।
উম্মতে মুহাম্মাদির জন্য এটি প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো একটি বিশেষ দোয়া ও নসিহত। আল্লাহর নিকট প্রশস্ত ও অভাব দূরকারী রিজিক পাওয়ার জন্য আমলটি নিয়মিত করা যেতে পারে।