উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের চন্দনাইশে পুকুরে ডুবে আদিবা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আবদুল আজিজের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে বাড়ির পাশে খেলছিল আদিবা। সবার অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিনা সুলতানা জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।