উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবক এই মিছিলে অংশ নেন এবং পুলিশ লাইনের সামনে দিয়ে দ্রুত এলাকাটি অতিক্রম করেন।
মিছিলের সামনে থাকা ব্যানারে 'দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি- বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর' লেখা ছিল। গুরুত্বপূর্ণ এই স্থাপনার সামনে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এমন মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশের ভেতরেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর হোসেন মামুন জানিয়েছেন, মিছিলটি মাত্র ৫ সেকেন্ড স্থায়ী ছিল। বর্তমানে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার পাশাপাশি আয়োজকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।