উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ রেলওয়ের তিন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পরিবর্তনের বিষয়টি জানানো হয়।
মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে এই রদবদল আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া মো. সুবক্তগীণকে অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) এবং মামুনুল ইসলামকে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।