উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। শুক্রবার চকবাজার থানা জামায়াতের আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার করা এখন সময়ের দাবি। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ কমাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আগামী ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ও চট্টগ্রামের লালদিঘী ময়দানের সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ন্যায্য ছয় দফা দাবি আদায়ে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শান্তিপূর্ণভাবে জনগণকে এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
জুমার নামাজের পর চকবাজারের অলি খাঁ জামে মসজিদের মোড় থেকে একটি স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রবর্তক মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।