উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরনে সিএনজিচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।
ঢাকা মহানগর পুলিশের বনানী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম এক্সপ্রেসওয়ে থেকে ওই মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
নিরাপত্তাক্যামেরার নজরদারির মধ্যে থাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর কীভাবে ওই ব্যক্তির মরদেহ এলো, তা তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।’