উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাষ্ট্রে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে কেক কাটা, বেলুন ওড়ানো এবং বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
বৃষ্টির মাঝেও পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু এবং মিজানুর রহমান মিল্টনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠান শেষে দেশ ও দলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ আতিকউল্লাহ। এছাড়া, মূল অনুষ্ঠান শেষে স্থানীয় একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসাসের উদ্যোগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।