উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের রাউজানে উরকিরচর ইউনিয়নের কেরাণীহাট বাজার এলাকায় বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোলাগুলির ঘটনায় করিম নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত করিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে।
স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাউজান উপজেলায় এ পর্যন্ত অন্তত ২১ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সর্বশেষ করিমের হত্যাকাণ্ডের পর উপজেলায় নিহতের এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। নিহতদের বেশিরভাগই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।