উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর রূপনগরের সেকশন-৫ এলাকার একটি টিনশেড বাসা থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রূপনগর থানার রোড-২ এর ৩০ নম্বর বাসার দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্ষের ভেতর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহের কাজ করছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানান, এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।