উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্প্রতি কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ উপ-হাইকমিশন ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। স্থানীয় প্রশাসনের নিরাপত্তা সংক্রান্ত কড়াকড়ির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ভ্রমণকারীদের সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
উপ-হাইকমিশন জানিয়েছে, কলকাতায় আসার আগে অবশ্যই হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে হোটেলের বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা এবং হাসপাতালের সঙ্গে দূরত্বের বিষয়টিও আগেভাগে যাচাই করে নিতে বলা হয়েছে।
নিরাপত্তা বিধির কারণে দুর্ঘটনাপ্রবণ অনেক হোটেল ও রেস্তোরাঁ সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পুনরায় এসব প্রতিষ্ঠান চালু হতে এক মাসের বেশি সময় লাগতে পারে, তাই আবাসনের বিড়ম্বনা এড়াতে অগ্রিম বুকিং ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।