উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মন্ত্রিসভায় অনুমোদনের পর বিল যথাসময়ে জাতীয় সংসদে উত্থাপন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৃহস্পতিবার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল উত্থাপনের সময় তিনি বলেন, মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই বিল আইনসভায় পাঠানো উচিত যাতে সংসদ সদস্যরা তা পড়ার পর্যাপ্ত সময় পান।
সংসদীয় স্থায়ী কমিটিতে বিল পাঠানোর জন্য সময় বেঁধে দেওয়া নিয়েও বিতর্কের সৃষ্টি হয়। জামায়াত দলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান অভিযোগ করেন, এভাবে সময় বেঁধে দিলে কমিটির কাজের পরিধি ও অধিকার খর্ব হয়। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আইন পাসের নির্ধারিত সময়সীমার কারণেই এমনটি করতে হচ্ছে।
ডেপুটি স্পিকার কায়সার কামাল এ সময় উল্লেখ করেন যে, অনেক সংসদ সদস্যই বিল হাতে পাননি। তিনি নির্বাহী বিভাগকে ভবিষ্যতে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ৩৪৯ জন সংসদ সদস্যের হাতে আইন পৌঁছানো নিশ্চিত করতে হবে। শেষ পর্যন্ত বিলটি পরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।