উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্দেশ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই দিনে জারি করা অপর একটি প্রজ্ঞাপনে এয়ার কমডোর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত আছেন।
এয়ার কমডোর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়োগের জন্য তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।