উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি মো. রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেট জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে পুলিশ ট্রেনিং সেন্টারে পাঠানো হয়েছে।
একই আদেশে দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। পাশাপাশি ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকেও সহকারী পুলিশ সুপার হিসেবে বিশেষ শাখায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।