উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা, যা নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির কাছে এই সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন। এ সময় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র উদ্দেশ্যে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত ১ সেপ্টেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার নেপাল দূতাবাসে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া, নেপালের এই ট্র্যাজেডির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদে একটি শোক প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।