উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডে উল্টো পথে গাড়ি চালানোর দায়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন ভঙ্গের এই ঘটনায় মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে মন্ত্রী জানান, সার্কিট হাউজ রোডে প্রচণ্ড ভিড় থাকায় চালক ডিভাইডার দিয়ে গাড়িটি অন্য পাশে নিতে চেয়েছিল, যা ট্রাফিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। চালকের এই ভুলের জন্য তিনি অনুতপ্ত এবং ট্রাফিক পুলিশের নেওয়া আইনগত ব্যবস্থা ও জরিমানায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
মন্ত্রী আরও বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নেই এবং এই শাস্তিমূলক ব্যবস্থা দেশে আইনের শাসনের প্রমাণ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কোনো প্রভাবশালী ব্যক্তির আইন অমান্য করা বরদাস্ত করবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।