উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মার পানি বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী কয়েক দিনে তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের হালদা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী এক দিনে এসব অঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।