উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ২০৬টি দেশে মোট ৭৯১টি পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৪৮ হাজার ১ দশমিক ৯১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের চতুর্থ দিনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, রপ্তানি উন্নয়ন ব্যুরো মূলত রপ্তানি সংক্রান্ত তথ্য সংকলন করে থাকে।
রপ্তানিকৃত পণ্যের তালিকায় নীটওয়্যার, ওভেন পোশাক, হিমায়িত মাছ, হিমায়িত চিংড়ি, চামড়াজাত পণ্য, সিরামিক সামগ্রী, ওষুধ, পাটজাত পণ্যসহ বিপুল সংখ্যক পণ্য রয়েছে। এছাড়া আন্দোরা থেকে শুরু করে জিম্বাবুয়ে পর্যন্ত বিশ্বের ২০৬টি দেশে এই পণ্যগুলো রপ্তানি করা হয়েছে।