উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, ট্রাফিক এডমিন প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন-২ বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জাকির হোসেন সুমনকে ট্রাফিক এডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ থেকে ডিএমপি অতিরিক্ত কমিশনারের ট্রাফিক দপ্তরে পদায়ন করা হয়েছে।