উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সামনে তখন দুটি পথ ছিল; হয়তো সবকিছু ছেড়ে পালিয়ে যাওয়া, নয়তো পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সব বাধা জয় করা। তানভীর নিজের জন্য দ্বিতীয় পথটিই বেছে নেন এবং ভয়কে জয় করে এগিয়ে যান। অনার্স ও এমবিএ সম্পন্ন করার পর কর্মজীবনের শুরুতে তিনি গ্লোবাল মার্কেট ইনডেক্স এবং জারা এফএক্সে দায়িত্ব পালন করেন।
তার ক্যারিয়ারের বড় টার্নিং পয়েন্ট আসে বিশ্বখ্যাত ওয়ান রয়্যালের সঙ্গে কাজের সুবাদে এবং পরবর্তীতে তিনি রিজিওনাল হেড অব বিজনেস পদে উন্নীত হন। ২০২৫ সালে সাউথইস্ট এশিয়া অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্টের দায়িত্ব পান তিনি। ওমানের মাসকাট মার্কেট এক্সপানশন লিডারশিপেও তিনি গালফ অঞ্চলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কাজ করেন।
ফিনটেক খাতে তার কাজ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তানভীর অর্জন করেছেন ফোর্বস মিডল ইস্ট এবং দ্য ইএন টাইমস-এর স্বীকৃতি। কঠিন আর্থিক সংকট ও পারিবারিক প্রতিকূলতা পেরিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন। স্টক মার্কেটে বিনিয়োগের ঘটনায় যাদের অর্থ তার মাধ্যমে বিনিয়োগ করা হয়েছিল, পরবর্তীতে তাদের পাওনা তিনি শোধ করেছেন।