উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের বাজারে আবারো সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত বৈঠকে নতুন এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে।
এর আগে, দেশের বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর এই নতুন মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।