উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার পর হালিশহর থানাধীন উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৫৫ বছর বয়সী এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, মরদেহ উদ্ধারের সময় বাসায় অন্য কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং তদন্ত শেষেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।