উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন নিয়ে আলোচনায় অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সরকারি দলের বর্তমান আচরণে পার্লামেন্টে থাকার আগ্রহ হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেন তিনি।
ডা. তাহের অভিযোগ করেন, সংসদীয় কমিটির সভাপতির পদ বণ্টনে বিরোধী দলের সঙ্গে আগে সমঝোতা হলেও তা মানা হচ্ছে না। তিনি বলেন, সংবিধান ও রীতিনীতি অনুযায়ী বিরোধী দলের প্রাপ্য ২৬ শতাংশ সভাপতির পদ থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার দাপটকে স্বৈরাচারী আচরণের সঙ্গে তুলনা করে তিনি বলেন, সংসদ ও সংসদের বাইরে কোনো বৈষম্য সৃষ্টি করা ঠিক নয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ আরেকটি বৈষম্যবিরোধী আন্দোলন দেখতে চায় না।
সংসদ পরিচালনায় ভারসাম্য রক্ষার আহ্বান জানিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রীরা বারবার দাঁড়িয়ে আলোচনার পরিবেশ নষ্ট করছেন উল্লেখ করে তিনি বলেন, ললিপপ দেখিয়ে বিরোধী দলকে প্রলুব্ধ করার প্রচেষ্টা বন্ধ করা উচিত।