উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে ১০টি নতুন সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এই কমিটিগুলো চূড়ান্ত করা হয়।
চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাবক্রমে কণ্ঠভোটে কমিটিগুলো গঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে কৃষি মন্ত্রণালয় এবং সেলিমা রহমানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে।