উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় নুর ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং গত এক মাস ধরে কারাবন্দি ছিলেন।
কারাগার কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুর আড়াইটার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর ইসলাম। কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিকেল ৩টার দিকে চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।