উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘদিন বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি দায়িত্ব পালনে অসদাচরণের অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, সাবেক উপকমিশনার মানস কুমার পোদ্দার, রংপুরের সাবেক পুলিশ সুপার মো. শাহজাহান এবং সারদা পুলিশ একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজ আল ফারুক। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই বরখাস্তের নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর সরকারি কর্ম কমিশনের পরামর্শ ও রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতেই চূড়ান্তভাবে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।