উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বুধবার জাতীয় সংসদে তিনি জানান, বর্তমানে সরকারি গুদামে প্রায় ১৩ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। তবুও একটি সংঘবদ্ধ চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে।
মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার করতে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের সহায়তায় টাস্কফোর্স ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ডিলারদের অনিয়ম রোধে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী।
নতুন নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ডিলার নিয়োগের আবেদনের সময়সীমা ৩ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়া নীতিমালা লঙ্ঘনকারী ডিলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।