উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতে ভারী বর্ষণ এবং রেল যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে আদানি পাওয়ার বিদ্যুৎ উৎপাদন সীমিত করতে বাধ্য হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের ওপর।
বুধবার আদানি পাওয়ারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যার পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বজায় রাখতে দিনের অফ-পিক সময়ে সরবরাহ কিছুটা কমানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।
আদানি পাওয়ার আরও জানিয়েছে, শুধুমাত্র গড্ডা কেন্দ্র নয়, ভারতজুড়ে ৪৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকটের মুখে পড়েছে। বাংলাদেশেও পায়রা ও মাতাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা স্বল্পতায় আংশিকভাবে চালু রয়েছে।
তবে আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকায় দ্রুতই বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। কয়লা পরিবহন ব্যবস্থা সচল রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।