উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো বট বাহিনী পরিচালনা করে না। এ কারণে বিএনপির বিরুদ্ধে বট ব্যবহারের তথ্য তুলনামূলকভাবে কম পাওয়া গেছে।
বুধবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতে সরকার স্বয়ংক্রিয়ভাবে ফ্যাক্ট চেকিংয়ের একটি প্রকল্প নিয়েছে বলে জানান তিনি।
সংসদে প্রেস কাউন্সিলের কার্যক্রম ও আইন সংশোধন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, শুধু বিরোধী দল নয়, মা-বোন ও সরকারি দলের সদস্যদেরও আক্রমণ করা হচ্ছে। এই বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে এবং প্রেস কাউন্সিলকে যুগোপযোগী ও পুনর্গঠন করা হচ্ছে।
তিনি আরও জানান, অনলাইন মাধ্যমের অপতথ্যও সরকারের বিবেচনার মধ্যে রয়েছে এবং খুব দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে অন্যান্য দেশের পদক্ষেপ বিবেচনা করে একটি সুন্দর কাঠামো দাঁড় করানোর কাজ চলছে।