উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সম্প্রতি বাংলাদেশের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, মালয়েশিয়া আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। তবে প্রতিমন্ত্রীর এই দাবিটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল বা আনুষ্ঠানিক বক্তব্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালয়েশিয়া সরকারের মুখপাত্র সেরি ফাহমি ফাদজিল। বুধবার মন্ত্রিসভার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান এবং মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এই প্রতিবেদন প্রকাশ করে।
মুখপাত্র ফাহমি ফাদজিল আরও বলেন, মালয়েশিয়া আগামী ছয় মাসের মধ্যে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে বলে একজন বাংলাদেশি মন্ত্রীর যে দাবি, তা সরকারের সরকারী অবস্থানের প্রতিনিধিত্ব করে না। মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান তাকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, এই বিবৃতিটি একজন জুনিয়র মন্ত্রীর দেওয়া। তাই এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা কোনো সরকারী অবস্থান হিসেবে বিবেচনা করা উচিত নয়।