উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নেপালে মর্মান্তিক আকস্মিক বন্যায় নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন তিনি।
শोक বার্তায় রাষ্ট্রদূত নজিরবিহীন এ দুর্যোগে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। এছাড়া তিনি এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত শোকসন্তপ্ত পরিবার ও সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এ কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির দুর্যোগ মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি নেপালকে যে–কোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান।