উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।