উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিগত শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদ ভবনে আয়োজিত এক সভায় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের মানুষ এমন ভয়াবহ নিপীড়নের শিকার আর কখনো হয়নি।
সভায় ‘নিপীড়ন থেকে বিপ্লব: রাষ্ট্রের পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন উন্মোচন’ শীর্ষক ডুকমেন্টেশনের মাধ্যমে বিগত সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়। এতে সানজিদা ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান ও হুমাম কাদের চৌধুরী তাদের ওপর চলা অমানবিক নির্যাতনের বর্ণনা দেন।
তাহসিনা রুশদীর লুনা অভিযোগ করেন, ২০১২ সালে ইলিয়াস আলীকে গুম করার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার শুরু হয়। আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ এই ঘটনাগুলোকে জঘন্য আখ্যা দিয়ে বলেন, তিনি আইপিইউ-এর গভর্নিং বডির কাছে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করবেন।