উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কর্মসংস্থানের সন্ধানে চলতি বছরের ১৫ জানুয়ারি মালদ্বীপে পাড়ি দিয়েছিলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা আব্দুল জলিল (৫৫)। সেখানে সাত মাস কাজ করার পর গত ২৯ আগস্ট ঘুমের মধ্যে হঠাৎ করেই তিনি মৃত্যুবরণ করেন।
নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে আজ ১ সেপ্টেম্বর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আব্দুল জলিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।