উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশ্বস্ত করেছেন যে, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের বিষয়টিও তিনি স্মরণ রেখেছেন।
চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও দেশের জনগণের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।
পরিশেষে, চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।