উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেহেদীবাগ রোডের তামিম রেস্টুরেন্ট অ্যান্ড ঝাল বিতানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযোগে ক্যাফে মদিনা অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিক সূত্রে জানা গেছে, নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে নিয়মিত এই অভিযান চলমান রয়েছে। অভিযানে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।