উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্ট্র্যাটেজিক নেইবারহুড স্টাডি ট্যুরের অংশ হিসেবে ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিনিধি দলটিতে ভারতীয় সশস্ত্র বাহিনী, বেসামরিক খাত এবং বন্ধুত্বপূর্ণ বিদেশি রাষ্ট্রগুলোর সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে মোট ১৫ জন সদস্য রয়েছেন। ঢাকায় পৌঁছানোর পর প্রতিনিধি দলটি ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সফরকালে দলটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আতিথেয়তা গ্রহণ করবে। এছাড়া তারা বাংলাদেশের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।